১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহ আমানতে দিনার-রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক

বাংলাদেশি মুদ্রায় যার মান ৯৪ লাখ টাকার বেশি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 12:58 AM

Updated : 11 Sep 2026, 03:26 PM

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটের এক যাত্রীর হাত ব্যাগ থেকে মুদ্রাগুলো জব্দ করা হয়, বাংলাদেশি মুদ্রায় যার মান ৯৪ লাখ টাকার বেশি।

আটক ওই যাত্রীর নাম আবু বক্কর, তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

শাহ আমানত বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা,  বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই,  ডিজিএফআই সদস্যরা প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে বক্করের হাতব্যাগ তল্লাশি করেন।

এ সময় তার ব্যাগে আমিরাতের ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দিরহাম এবং ওমানের ৪ হাজার ৭৯০ রিয়াল পাওয়া যায়।

বক্করের বিরুদ্ধে পতেঙ্গা থানায় বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ইব্রাহীম।