২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের যুবলীগ নেতা আরজুকে পুলিশে সোপর্দ

সাত বছর আগের এক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ২৪

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুকে ধরে পুলিশে দিয়েছে একদল ব্যক্তি।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, “শুক্রবার রাত ৩টার দিকে আরজুকে স্থানীয় লোকজন আটকে পুলিশের খবর দেয়। এসময় পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। 

“২০১৮ সালে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার ঘটনায় পাহাড়তলী থানার একটি মামলার আসামি আরজু। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”