১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ১০ দোকান

ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি প্রায় নয় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 02:15 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

চট্টগ্রামের ফৌজদারহাটে আগুন লেগে পুড়ে গেছে বিভিন্ন ধরনের অন্তত ১০টি দোকান। 

রোববার রাত পৌনে ১২টার দিকে ফৌজদারহাটের বাংলাবাজার এলাকার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে কুমিরা, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের সাতটি গাড়ি সেখানে যায়। সোমবার সকাল পৌনে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।  

নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুনে তেল, ফার্নিচার, ভাঙ্গারি, মোটর পার্টস, ঝুট, চা দোকানসহ অন্তত ১০টি দোকান পুড়ে গেছে।