২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফ্লাইওভারে প্রাণ গেল বাইকারের

চাপা দেওয়া কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

চট্টগ্রামে ফ্লাইওভারে প্রাণ গেল বাইকারের
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 03:29 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে কভার্ড ভ্যানের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ফ্লাইওভারের মুরাদপুর অংশে নামার পথে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ৩২ বছর বয়সী রাশেদ নগরীর নিউমুরিং এলাকার বাসিন্দা ছিলেন।

পাঁচলাইশ থানার এসআই নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুলকবহর এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাইকটি পিচ্ছিল খেয়ে সড়কে পড়ে যায়। এসময় পেছনে থাকা বহদ্দারহাটগামী একটি কভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।