১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ১ যাত্রী আহত

ট্রেনেই সে যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 05:04 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

চট্টগ্রামে চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোঁড়া পাথরের আঘাতে এক যাত্রী আহত হয়েছেন।

আন্ত:নগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার ময়নামতি স্টেশনের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নামতির কাছাকাছি জায়গায় ট্রেন লক্ষ্য করে বাইরে থেকে ছোড়া পাথরে এক যাত্রী আহত হয়েছেন।

শোভন চেয়ারের এই যাত্রীর পরিচয় জানতে না পারার কথা তুলে ধরে স্টেশন মাস্টার আবু জাফর বলেন, ট্রেনেই সে যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাথর ছোড়ার ঘটনায় ট্রেনটিকে কোথাও দাঁড়াতে হয়নি।

বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যায়।