১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে খালে ভাসছিল বস্তাবন্দি লাশ

তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রামে খালে ভাসছিল বস্তাবন্দি লাশ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2024, 07:05 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে চাঁনখালী খালের ইন্দ্রপুলের নিচ থেকে লাশ উদ্ধারের কথা জানান পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর।

আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

ওসি বলেন, লাশটি প্রায় গলিত অবস্থায় ছিল। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, পটিয়া থানায় এ ব্যাপারে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।