১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে চারা রোপনের সময় বিদ্যুতায়িত হয়ে ২ কৃষকের মৃত্যু

বিলে একটি বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে সেখানে আর্থিং হয়ে যায়, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 07:45 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

চট্টগ্রামে ধানের চারা রোপনের সময় বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

রোববার বিকালে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— মো. ইউনুস (৩২) ও মো. হাশেম (৫৫)। তারা উপজেলার পূর্ব ভুজপুর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

ফটিকছড়ি থানার এসআই শেখ মো. ইয়াছিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  নিহতরা জমিতে ধানের চারা রোপন করছিলেন। বিলে একটি বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পরে সেখানে আর্থিং হয়ে যায়। 

“এসময় বিদ্যুতায়িত হয়ে দুইজনেই ঘটনাস্থলে মারা যান।”