২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের সম্মাননা

শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমকে এবং আহত জুলাই যোদ্ধা আলিফ উদ্দিন রুবেলের হাতে ‘বিপ্লবী সম্মাননা’ তুলে দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের সম্মাননা
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা দেওয়ার অনুষ্ঠান করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 10:39 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। 

সোমবার চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম এবং আহত জুলাই যোদ্ধা আলিফ উদ্দিন রুবেলকে ‘বিপ্লবী সম্মাননা’ দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান ইমাম ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।