Published : 21 Apr 2026, 06:00 PM
এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৯৪ শতাংশ পরীক্ষার্থী উপস্থিতি ছিল। অনুপস্থিত ছিল মোট ১ হাজার ৩ জন।
চট্টগ্রাম জেলায় ৬৯২, কক্সবাজার জেলায় ১৪৫ জন, রাঙামাটি জেলায় সাত ৫৮, খাগড়াছড়ি জেলায় ৬৫ এবং বান্দরবানে ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সাজ্জাদ চৌধুরী বলেন, “সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির খবর শোনা যায়নি।”
মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার মোট এক হাজার ২১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ৭২৪ জন; যাদের মধ্যে ৫৬ হাজার ৩৫১ জন ছাত্র ও ৭৪ হাজার ৩৭৩ জন ছাত্রী।