১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নালায় তলিয়ে যাওয়া শিশু উদ্ধার

“ঘটনাস্থলের আরও অন্তত ৩০ গজ দূর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

চট্টগ্রামে নালায় তলিয়ে যাওয়া শিশু উদ্ধার
ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

চট্টগ্রামের হালিশহরে নালার পানিতে তলিয়ে যাওয়ার পর এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

বুধবার দুপুরে হালিশহরের আনন্দপুর তাসফিয়া গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে। 

আনুমানিক তিন বছর বয়সী কন্যা শিশুর তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। 

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে নালাটিতে শিশুটি পড়ে গেছে সেটিতে স্লেভ (উপরের পাটাতন) বসানো ছিল। একটি স্থানে সড়কের পানি নালায় প্রবেশের জন্য স্লেভ তোলা ছিল। ওই জায়গা দিয়ে শিশুটি পড়ে যায়।“ 

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলের আরও অন্তত ৩০ গজ দূর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কামরুল ইসলাম। 

ঘটনাস্থলে যাওয়া হালিশহর থানার এসআই ইমন দত্ত বলেন, তারা শুনেছেন শিশুটি বল নিতে গিয়ে নালায় পড়ে যায়। 

“পানির স্রোতের কারণে নাকি অন্য কোনোভাবে পড়েছে সেটি আমরা খোঁজ নিচ্ছি।“ 

শিশুর পরিবারের সদস্যদেরও ঘটনাস্থলে পাওয়া যায়নি।