১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাঁশখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বাঁশখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 06:20 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে উপজেলার শীলকুপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত ফিরোজ (৪০) ওই এলাকারই বাসিন্দা। 

স্থানীয়দের বরাতে, বাঁশখালী থানার এসআই দয়াল চন্দ্র ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিরোজ সকালে ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।