১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন গেইট ধসে ৫ শ্রমিক আহত

চিড়িয়াখানার গেইটটি নতুন করে নির্মাণ করা হচ্ছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন গেইট ধসে ৫ শ্রমিক আহত
ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 12:32 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন গেইট ধসে পড়ে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। 

শুক্রবার গভীর রাত ১২টার দিকে ফয়’স লেকের সামনে অবস্থিত চিড়িয়াখানার মূল গেইটে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন আরমান (৩০), সোহেল (২৩), রনি (২০), হৃদয় (২০) ও রাকিব (১৯)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিড়িয়াখানটির মূল গেইটটি নতুন করে নির্মাণ করার সময় এর ওপরের অংশ ধসে পড়ে। এতে পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।” 

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, আহতরা হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।