Published : 24 Oct 2025, 10:18 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর পারুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন।
মারা যাওয়া তিন শিশু হল- উত্তর পারুয়ার মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৫), মো. কালুর মেয়ে হাবীবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে খেলার সময় তিনজনই বাড়ির পাশে মসজিদের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন তাদের পুকুরে ভাসতে দেখেন। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়।