Published : 10 Aug 2026, 10:33 AM
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর মাধ্যমিকে পাসের হারে আরও অবনমন ঘটে হয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা গতবারের চেয়ে ১২.৫৯ শতাংশ পয়েন্ট কম। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ।
এবার জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও গতবারের চেয়ে কমেছে। এবছর ৯ হাজার ৩৯৮ জন জিপিএ-৫ পেয়েছে; যা গতবার ছিল ১১ হাজার ৮৪৩ জন।
সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানান।
এবছর মোট এক লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১, ব্যবসায় শিক্ষায় ৬০ দশমিক ১২ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৯শতাংশ।