১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে এনসিপির সমন্বয় কমিটি, মুখ্য সমন্বয়কারী আরশাদুল

মীর আরশাদুল হকের বাড়ি বাঁশখালীতে; লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 09:35 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

চট্টগ্রাম মহানগরে ৩২ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি— এনসিপি।

কমিটিতে মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে মীর আরশাদুল হককে। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শনিবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরে ৩২ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। এতে আটজনকে রাখা হয়েছে যুগ্ম সমন্বয়কারী হিসেবে। 

কমিটি আগামী তিন মাস অথবা পরবর্তী আহ্বায়ক  কমিটি গঠনের আগ পর্যন্ত কাজ করবে বলে কেন্দ্র থেকে জানানো হয়েছে।

কমিটি ঘোষণার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন চট্টগ্রামের মুখ্য সমন্বয়কারী মীর আরশাদুল হক।

আরশাদুল হকের বাড়ি বাঁশখালীতে; লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে।