Published : 31 Jul 2025, 01:58 PM
নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে ব্যবসায়ী সাজিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন।
দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), ভাই ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬), বোন রোকসানা জামান চৌধুরী (৫৬), আফরোজা জামান চৌধুরী ছাড়াও ইউসিবিএল ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্টের কর্মকর্তা জসীম উদ্দিন চৌধুরীকে ‘রিলায়েবল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক বানিয়ে ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ বাবদ ১৫ কোটি টাকা টাইম লোন ঋণ অনুমোদন করা হয় ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে। সেই টাকায় আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের দায়দেনা পরিশোধ করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- ইউসিবি ব্যাংকের কর্মকর্তা আবু হেনা মো. ফখরুল ইসলাম (৪০), মোয়াজ্জেম হোসেন চৌধুরী (৫৮), জিয়াউল করিম খান (৪৬), মোহাম্মদ আব্দুল আউয়াল (৫৮), মীর মেসবাহ উদ্দীন হোসাইন (৬২), আব্দুল হামিদ চৌধুরী (৫০), বজল আহমেদ বাবুল (৫৬), সাবেক পরিচালক আখতার মতিন চৌধুরী (৭৪), এম এ সবুর (৭৭), ইউনুছ আহমদ (৭৯), নুরুল ইসলাম চৌধুরী (৬২), বশির আহমেদ (৫৫), সৈয়দ কামরুজ্জামান (৬১), মো. শাহ আলম (৬২), জোনাইদ শফিক (৬৪), কনক কান্তি সেন (৬০), অপরূপ চৌধুরী (৬৫), তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬) এবং সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী (৬৪)।
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মন্ত্রীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ মিছাবাহুল আলম (৫০), আব্দুল আজিজ (৩৯) এবং শাহরিয়ার হোসেন (৪৯) এ মামলায় আসামি হিসেবে আছেন।
এর আগে গত ২৪ জুলাই ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাভেদের বিরুদ্ধে একটি মামলা করেছিল দুদক।