১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পটিয়ায় ছুরিকাঘাতে প্রবাসী খুন

ফাহিম একটি অপহরণ মামলার আসামি জানিয়ে ওসি নুরুজ্জামান বলে, তাকে ধরতে পুলিশ কাজ করছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 04:13 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে এক প্রবাসী যুবক খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

২৪ বছর বয়সী নিহত মো. মামুনের বাড়ি পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়ার। 

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাতে ডেঙ্গাপাড়া এলাকায় এক যুবক মামুনকে ছুরিকাঘাত করেছে বলে আমরা স্থানীয়ভাবে খবর পেয়েছি।

"পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।"

ওসি নুরুজ্জামান বলেন, মামুনের পরিবার থেকে এই বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি।

“লাশ হাসপাতালে আছে। যে যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার নাম ফাহিম।”

ফাহিম একটি অপহরণ মামলার আসামি জানিয়ে ওসি নুরুজ্জামান বলে, তাকে ধরতে পুলিশ কাজ করছে।