Published : 09 Oct 2025, 06:01 PM
শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে (সিইআইটিসি) বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর পাহাড়তলীতে সিইআইটিসি চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
‘লাভ ইউর আইস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের দৃষ্টি দিবস পালিত হচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের সমস্যা সম্পর্কে সাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে ২০০০ সাল থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সিইআইটিসি’র একাডেমিক কোঅর্ডিনেটর ডা. মনিরুজ্জামান ওসমানী বলেন, “মানুষের সংবেদনশীল অঙ্গগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। চোখকে ভালোবাসতে হবে। আমাদের সমগ্র বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া চোখের সামান্য সমস্যাও শুধু দৃষ্টিশক্তিকে দুর্বল করে না, অনেক সময় অন্ধত্বেরও কারণ হতে পারে।
“খাদ্য, শারীরিক পরিচ্ছন্নতা এবং ব্যায়ামও দৃষ্টিশক্তি শক্তিশালী এবং চোখ সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাইকে চোখের সুস্থতা সম্পর্কে সচেতন থাকতে হবে।”
এর আগে শোভাযাত্রায় অংশ নেন চিকিৎসক এএসএম মাহাবুবুল আলম, ফারজানা আক্তার চৌধুরী, সুজিত কুমার বিশ্বাস, কাজী তাহমিনা আক্তার, সুইটি বড়ুয়া, মেরাজুল ইসলাম ভূঁইয়া, সালমা আকবর, আনিকা, অপরাজিতা রায়হান, সূবর্ণা সুলতানা, ফ্লোরা নাসরিন, তারিন, জোবায়াদা নুরসহ অপটোমেট্রি, প্যারামেডিক ও শিক্ষার্থীবৃন্দ।