চট্টগ্রামের বাজারে পুড়ল অর্ধশত দোকান
চট্টগ্রামের হালিশহরে একটি বাজারে আগুন লেগে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার সকালে হালিশহর আর্টিলারি সংলগ্ন গোডাউন বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়।
ওই বাজারে কাঁচা ও আধা পাকা বিভিন্ন ধরনের ছোট ছোট শতাধিক দোকান রয়েছে জানিয়ে নিউটন দাশ বলেন, আগুনে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
