২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়ালচাপায় রঙমিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামে দেয়ালচাপায় এক ব্যক্তি মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2021, 11:59 AM

Updated : 02 Aug 2022, 05:39 PM

সোমবার সকালে ডবলমুরিং থানার শেখ মুজিব রোডে ফকির শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম (৪৫) পেশায় রঙমিস্ত্রি। নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় তার বাসা।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় সড়ক সম্প্রসারণের জন্য নিজস্ব উদ্যোগে স্থাপনা সরাচ্ছিল বিভিন্ন প্রতিষ্ঠান। একটি ব্যাটারির দোকান তাদের মালামাল সরিয়ে নিয়ে স্থাপনা ভাঙছিল।

“এসময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভেঙে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন নূরুল ইসলাম।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, স্থানীয়রা নূরুলকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।