২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীর টাকা হাতিয়ে ধরা সীতাকুণ্ডের দুই পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যক্তিকে ‘মাদক করবারি’ আখ্যা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2020, 12:57 PM

Updated : 18 Aug 2022, 04:17 PM

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম জানান।

গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন- এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম। তারা দুই জনই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ ডিসেম্বর জামালপুর থেকে এক ব্যবসায়ী সীতাকুণ্ডে আসেন। তাকে মাদক ব্যাবসায়ী হিসেবে সন্দেহ করার কথা বলে আটক করেন দুই পুলিশ সদস্য।

পরে তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে সাথে থাকা টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে বৃহস্পতিবার অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

অনুসন্ধান করে অভিযোগের সত্যতা মেলায় দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানান আশরাফুল।