কর্ণফুলীতে নৌকায় মিললো দুই লাখ ইয়বা
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি নৌকা থেকে দুই লাখ ইয়বা উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে অভিযান চালিয়ে ওই কাঠের নৌকা তল্লাশি ইয়াবার চালান জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম হায়াত ইবনে সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবার ওই চালান পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে তারা চিহ্নিত করেছেন। তবে তাদের এখনো আটক করা সম্ভব হয়নি।
“কাঠের ওই নৌকায় ইঞ্জিন লাগানো ছিল। মাছ ধরার নৌকার আড়ালে ইয়াবা পরিবহন করা হত।”
এ ঘটনায় জব্দ করা ইয়াবা পতেঙ্গা থানায় স্থানান্তর করা হয়েছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।
