২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস থেকে ১৬ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজারা ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2018, 02:31 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

রোববার ভোর রাতে নগরীর দামপাড়া এলাকায় এনা পরিবহনের বাসের বক্স থেকে এসব ইয়াবা উদ্ধারের কথা জানান র‌্যাব-৭ এর এএসপি মাশকুর রহমান।

গ্রেপ্তার মোহাম্মদ সোহেল (২৬) নরসিংদী এলাকার ঘোড়াশাল এলাকার আবুল বাশারের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাশকুর বলেন, কক্সবাজার থেকে বাসটি যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। দামপাড়ায় এনা পরিবহনের কাউন্টারের সামনে বাসটি আটকে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া যায়।

“মূলত সোহেল পরিবহনকারী হিসেবে কক্সবাজার থেকে এসব ইয়াবা ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় একটি মামলা হয়েছে।”