২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2018, 07:07 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

আটক আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন এলাকার বিন্দাপাড়ার সোলতান আহমেদের ছেলে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে জানিয়েছেন সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন।

তিনি বলেন, ২৮ অক্টোবর স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে জামশেদুল কবির নামে বাংলা বিভাগের সাবেক এক শিক্ষার্থী আটক হন।

“তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাকে হাটহাজারী মডেল থানায় সোপর্দ করা হয়।”

সহকারী প্রক্টর আরও জানান, আনোয়ারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রক্সি দেওয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত।

গত ২৮ অক্টোবর রোববার দ্বিতীয় শিফটে সম্মিলিত ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে সমাজবিজ্ঞান অনুষদের ১০৯ নম্বর কক্ষ থেকে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার অভিযোগে জামশেদকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।