২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বন্দুক-চাপাতিসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের অভিযোগে বন্দুক-চাপাতিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 07:58 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিক (৪১) লক্ষ্মীপুর সদর উপজেলার মৃত আবদুস সালামের ছেলে। তিনি থাকতেন বাকলিয়া থানার তুলাতলী এলাকার নুর হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকায়।

শুক্রবার সকালে কোতয়ালী থানাধীন পাথরঘাটা আশরাফ আলী রোডের পূরবী সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

Image
আবু বকর সিদ্দিক

আবু বকর সিদ্দিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চার-পাঁচজন লোক সশস্ত্র অবস্থায় অপকর্ম করার জন্য জড়ো হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে আশরাফ আলী রোডে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র-চাপাতিসহ সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে দেশে তৈরি একটি পাইপগান, একটি কার্তুজ, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

সিদ্দিকের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর কয়েকটি থানায় ছয়টি মামলা রয়েছে।