২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 04:00 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

শুক্রবার দুপুরের পর নগরীর খুলশী থানাধীন মুরগির ফার্ম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে জামায়াতের আরও ছয়জনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. কামরুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতা পরিকল্পনার জন্য তারা জড়ো হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল।”