চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় লাইটারেজ মাস্টার নিহত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুর্ঘটনায় সিমেন্ট ক্লিংকারবাহী একটি লাইটারেজ মাস্টার নিহত হয়েছেন।
নিহত মোহাম্মদ শাহীন (৩২) বরগুনা জেলার আমতলী উপজেলার কলসীখালি এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে।
বুধবার সকালে তিনি বর্হিনোঙ্গরে থাকা এমভি তানভীর তাওসিফ-২ নামের নৌযানটিতে এ দুর্ঘটনা ঘটে বলে জাহাজটির ইঞ্জিনরুমের দায়িত্বপ্রাপ্ত ড্রাইভার ফজলুল করিম জানান।
তিনি বলেন, সকালে জাহাজে একটি লোহার পাটাতন পড়ে শাহীনের বুকে লাগে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সকাল ১০টার দিকে তিনি মারা যান।
“শাহীন ওই জাহাজে মাস্টার (চালানোর দায়িত্বে) হিসেবে কর্মরত ছিলেন।শাহ সিমেন্ট নামক প্রতিষ্ঠানের সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজটি বর্হিনোঙ্গরে একটি মাদার ভ্যাসেল থেকে ক্লিংকার নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিল।”
