চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের ট্রেনের ধাক্কায় ৭০ বছর বয়েসী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনের অদূরে কদমতলী রেল ক্রসিংয়ে নাজিরহাটগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম জিআরপি থানার ওসি শহিদুল ইসলাম জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
