২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় খুনের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

দশ বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যার দায়ে দুই জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 08:05 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

বুধবার চট্টগ্রাম জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- শাহাব উদ্দিন ও জাকির হোসেন। এদের মধ্যে শাহাব উদ্দিন হবিগঞ্জের জিতু মিয়া ছেলে এবং জাকির হোসেন কুমিল্লার মুরাদনগরের মোরশেদের ছেলে।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত্যুদণ্ডের পাশাপাশি দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রায়ের সময় দুই আসামি আদালতে ছিলেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়।

২০০৮ সালের ৫ জানুয়ারি পুলিশ রাঙ্গুনিয়া উপজেলার গোচরা গ্রামের তৈয়বিয়া ফাজিল মাদ্রাসা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

পরে পরিবারের সদস্যরা আব্দুল আউয়ালকে শনাক্ত করে।

তদন্তে নেমে পুলিশ শুরুতে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। জাকির পুলিশকে জানান, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন ও তিনি মিলে গলা কেটে আউয়ালকে হত্যা করেন।

পুলিশ ২০০৮ সালের ২৯ অগাস্ট এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।