২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রামে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের সড়কদ্বীপের সৌন্দর্য বাড়াতে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 05:16 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

মঙ্গলবার সকালে নেভাল এভিনিউ খ্যাত এই সড়কদ্বীপে প্রকল্পটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে ‘বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড’ এবং সার্বিক তত্ত্বাবধান করেছে ‘পার্ল কমিউনিকেশনস্ প্রাইভেট লিমিটেড’।

বার্জার পেইন্টসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসবতথ্য জানানো হয়।

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সাদেক নেওয়াজ, রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম, হেড ইন্ডাস্ট্রিয়াল (মেরিন এবং স্পেশাল কোটিং, চট্টগ্রাম সেলস্) সৈয়দ মোহাম্মদ নাসিমসহ চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।