২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ির বিলে যুবকের লাশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 11:54 AM

Updated : 19 Aug 2022, 01:48 PM

উপজেলার ভুজপুর থানার মিরেরখিল হাতির লোডা বিলে মৃতদেহটি পাওয়া যায়।

নিহত মো. হারুণ (৩৮) পূর্ব ভুজপুরের বাসিন্দা।

ভূজপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, রাতে হাতির লোডা বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তার ডান চোখে ও বাম হাতের বাহুতে গুলিবিদ্ধ ছিল।

হারুণ কিছুদিন আগের করা একটি চাঁদাবাজির মামলায় জামিনে ছিল বলে ভূজপুর থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন। তার আগে সে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা ভোগ করেছে।

লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।