২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর কভার্ড ভ্যান উল্টে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 10:43 AM

Updated : 08 Apr 2022, 05:59 PM

মিরসরাই উপজেলার বড় দারোগার হাট ভাঙ্গাপুল এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. একরাম (২৫) কভার্ড ভ্যান চালকের সহকারী ছিলেন। চালক রঞ্জুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মিরসরাই ফায়ার স্টেশনের পরিদর্শক রবিউল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় কভার্ড ভ্যানটি। এতে কভার্ড ভ্যানটি উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।