পটিয়ায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত অভি বড়ুয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার রাতে পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় এঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
পটিয়া থানার এসআই সৈয়দ মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কনস্টেবল অভি মোটর সাইকেল নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিলেন। আর ট্রাকটি বিপরীতমুখী। ইন্দ্রপুলে মুখোমুখি সংঘর্ষে অভি নিহত হন।”
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে এসআই মোশারফ জানান।
