২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কভার্ড ভ্যানের মাঝে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

চট্টগ্রামের কদমতলী ডিটি রোড এলাকায় দুই কভার্ড ভ্যানের মাঝখানে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 08:00 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

শুক্রবার বিকাল ৫টার দিকে কদমতলী এলাকার হোটেল রয়েল প্যালেসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান।

নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগরের আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ আক্তার (২৭) ও ভোলার মৃত মোহাম্মদ করিমের ছেলে মোহাম্মদ ফখরুল (৩০)।

ওসি নেজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার ওপর পেছন দুটি কভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। একটি থেকে মালামাল খালাস করা হচ্ছিল।

“এসময় আরেকটি কর্ভাড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে আসলে দুটির মাঝখানে দাঁড়ানো দুই শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”