২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আদনান হত্যায় গ্রেপ্তার ৫

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2018, 12:36 PM

Updated : 19 Aug 2022, 01:26 PM

কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রাম নগরী ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন- মঈন, সাব্বির, আরমান ও সাঈদ।

তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফারকে গত মঙ্গলবার নগরীর জামালখান এলাকায় প্রকাশ্যে ছুরি  মেরে হত্যা করে একদল যুবক।

আদনান ইসফার এলজিইডি খাগড়াছড়ির প্রকৌশলী আদনান আখতারুল আজমের ছেলে। ঘটনাস্থলের কাছে চট্টগ্রাম প্রেস ক্লাবের পেছনেই তাদের বাসা।

ওসি বলেন, দুপুরে নগর পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার পাঁচজনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

পুরনো খবর:

চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন