২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমারী পূজা সম্পন্ন

দুর্গাপূজার মহাষ্টমীতে চট্টগ্রামে সম্পন্ন হয়েছে কুমারী পূজা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 06:33 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

বৃহস্পতিবার নগরীর পাথরঘাটা শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে বিশ্ব শান্তি কামনায় দুর্গা দেবীর ‘কুমারী’ প্রতীককে পূজা করা হয়।

আয়োজকরা জানান, শাস্ত্রীয় বিধান অনুসারে দুর্গাপূজার অঙ্গীভূত অংশ হিসেবে এ পূজা করা হয়েছে। এবছর দেবী কুমারী হিসেবে পূজা করা হয় চিকিৎসক দম্পতি বাসু দেব দে ও রুমি দাশের মেয়ে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বৃন্তা দে’কে।

দুর্গাপূজার মহাষ্টমী পূজা শেষে ‘রুদ্রানী’ নামে এ কুমারী দেবীর উপাসনা করা হয়। প্রতিবারের মতো এবছরও পূজা করেন মন্দিরের পুরোহীত শ্রীমৎ শ্যামল সাধু মহন্ত মহারাজ।

শাস্ত্রীয় মতে কুমারীর মধ্যে দেবীর জীবন্ত উপস্থিতি কল্পনা করা হয়। মঙ্গল ও শান্তি কামনায় কুমারীর পায়ে ফুল, মিষ্টি মুখ করিয়ে আরতি ও ভোগ প্রদান করা হয়।

এবার চট্টগ্রাম নগরী ও জেলায় প্রায় দুই হাজার পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকালে বিভিন্ন পূজা মণ্ডপে পুষ্পাঞ্জলী গ্রহণ করেন পূণ্যার্থীরা।