চট্টগ্রামে ‘কয়েলের আগুনে’ পুড়ল দোকান, রিকশা গ্যারেজ
চট্টগ্রামে ‘মশার কয়েল থেকে’ আগুন লেগে দুটি মুদি দোকান ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অতীশ চাকমা জানান।
