চট্টগ্রামে গ্রেপ্তার ৫ ‘হুজি সদস্যকে’ রিমান্ডে নিতে আবেদন
চট্টগ্রামের কর্নেল হাট সংলগ্ন উত্তর কাট্টলীতে র্যাাবের অভিযানে গ্রেপ্তার ৫ জনকে তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
এই পাঁচজন হরকাতুল জিহাদের সদস্যা বলে দাবি র্যা বের। বাহিনী বলছে, বড় ধরনের নাশকতার ষড়যন্ত্র করতে তারা চট্টগ্রামে জড়ো হয়েছিল।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে পাঁচজনকে হাজির করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ জঙ্গির প্রত্যেককে তিন মামলায় সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। সোমবার রিমান্ড শুনানির জন্য বিচারক দিন রেখেছেন।”
গত বৃহস্পতিবার কর্নেল হাটে একটি ভবনে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ এই পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাবব। এরপর নগরীর আকবর শাহ থানায় বিস্ফোরক, সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে তিনটি পৃথক মামলা করা হয়।
