চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
চট্টগ্রামের চকবাজার এলাকায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক মুদি ব্যবসায়ী।
বুধবার চকবাজারের ডিসি রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত হোসেনের (২৬) বাবার নাম ইমাম আলী। তার বাড়ি চাঁদপুর বললেও বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসায় মোবাইলে চার্জ দিতে গেলে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন হোসেন।”
বিকালে হোসেনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
