২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছয় হাজার ইয়াবাসহ ২ যুবক আটক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থেকে ছয় হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 07:06 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ফকিরপাড়া এলাকার মো. সাজ্জাদুল ইসলাম (৩৪) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার মো. আলী হোসেন (৩২)।

বুধবার সকালে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিবৃতিতে জানানো হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাজ্জাদুল ও আলী হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে ছয় হাজার ইয়াবা পাওয়া যায়।