২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 03:06 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

গ্রেপ্তার হওয়া আবদুল হাকিম মাঝি (৩৮) কক্সবাজারের মহেশখালির মুরাকাকা গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে।

তাকে আরেফিন নগর এলাকা থেকে সোমবার গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হাকিমের কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।

“এগুলো বিক্রির উদ্দেশ্যেই সে ওই এলাকায় গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।”