২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

ব্যাংক চেকের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে এক ভুয়া আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 05:48 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

এনামুল হক মাসুম (৩৫) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে সোমবার নগরীর পাঁচলাইশ থানায় দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি নিজেকে ‘রেডিক্স ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট’ নামে একটি ভুয়া আবাসন প্রতিষ্ঠানের মালিক পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ করেন।

দুদকের উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনামুল হক ফ্ল্যাট বিক্রির কথা বলে রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সেলিম শেখের কাছ থেকে তিনটি চেকের মাধ্যমে ১২ লাখ টাকা নেন।

“পরে তিনি ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে দুই লাখ টাকা ফেরত দেন এবং বাকি টাকা আত্মসাৎ করেন।” 

মামলায় এনামুলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা সাধন।