২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার সকালে শাহ আমানত সেতুর কর্ণফুলী থানা এলাকা থেকে একটি পিকআপসহ তাদের গ্রেপ্তার করা হয় গোয়েন্দা পুলিশের এসআই সঞ্জয় গুহ জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন-পিকআপ চালক মো. নূরুল হক (৪০) ও তার সহযোগী কামাল হোসেন (২৮)। এদের মধ্যে নূরুল কক্সবাজারের উখিয়ায় ও কামাল রামুর বাসিন্দা।

এসআই সঞ্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে ইয়াবা চালান আসার খবর পেয়ে শাহ আমানত সেতু এলাকায় ওই পিকআপটি আটক করা হয়।

এ সময় গাড়িটি তল্লাশি করে স্টিয়ারিংয়ের পাশে একটি বাক্স থেকে ছোট ছোট প্যাকেটে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।

এসআই সঞ্জয় বলেন, এর আগেও বিভিন্ন সময়ে নূরুল ও কামাল চট্টগ্রাম ইয়াবা এনে বিক্রি করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।