২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চাঁদাবাজদের গুলিতে শ্রমিক আহত

চট্টগ্রামের চান্দগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে নির্মাণাধীন ভবনের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2015, 07:04 PM

Updated : 22 Aug 2022, 01:07 PM

রোববার নগরীর চাঁদমিয়া আবাসিক এলাকায় চাঁদাবাজরা এই গুলি চালায় বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

গুলিবিদ্ধ শ্রমিকের নাম মো. মাহবুব (২২)। তিনি বরিশালের মেহেদীগঞ্জের খোরশেদ আলমের ছেলে।

মাহবুব চাঁদমিয়া আবাসিক এলাকায় মো. আলমগীরের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।

চাঁন্দগাও থানার এসআই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলমগীরের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল আরমান বাহিনী। চাঁদা না পেয়ে তারা ভবনে এসে গুলি চালালে শ্রমিক মাহবুব গুলিবিদ্ধ হয়।”

গুলিবিদ্ধ মাহবুবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।