শিশুধর্ষণ চেষ্টার অভিযোগে চট্টগ্রামে যুবক আটক
চট্টগ্রামে দ্বিতীয় শ্রেণির ছাত্রী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরী বাকলিয়া থানার ওয়াইজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সাইফুল ইসলাম (২৬) চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ওয়াইজার পাড়ার বাসিন্দা কবির আহমেদের ছেলে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে প্রতিবেশী এক শিশুকে ফুসলিয়ে বাসায় নিয়ে যায় সাইফুল।
“শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং সাইফুলকে বাসায় আটকে রাখে।”
পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে বলে জানান তিনি।
