২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই আবাসন প্রকল্পকে লাখ টাকা জরিমানা

পাইলিংয়ের মাটি ও কাদা ফেলে নালা ভরাট করায় চট্টগ্রামের দুই আবাসন প্রকল্পকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 09:14 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

রোববার চকবাজার থানার কাতালগঞ্জ ও রশিক হাজারী লেইনে ‘রূপায়ন হাউজিং এস্টেট কোম্পানির’ ওই দুই প্রকল্পকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজস্ব ব্যবস্থাপনায় পাইলিংয়ের মাটি ও কাদা অপসারণ না করে সিটি করপোরেশনের নালায় ফেলার অপরাধে দুই আবাসন প্রকল্পকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নগরীর নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ ধরণের অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

গত এক মাস ধরে সিসিসির নালা-নর্দমায় ময়লা ও পাইলিংয়েল মাটি ফেলার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করে আসছে সিসিসির ভ্রাম্যমাণ আদালত।