২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুতপার ঠিকানা’ প্রদর্শিত হবে চট্টগ্রামে

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’র প্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 09:09 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী আয়োজনের উদ্বোধন হবে।

এরপর ২৪ অগাস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৫ অগাস্ট এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ২৬ ও ২৭ অগাস্ট প্রদর্শিত হবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি গত ৮ মে ‘আন্তজার্তিক মা দিবসে’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।

চলচ্চিত্রটির প্রযোজক প্রসুন রহমান জানান, বাবার ঘর, স্বামীর ঘর, ভাইয়ের ঘর- এভাবে জীবনের প্রতিটি পর্যায়ে ঠিকানা বদলের মধ্য দিয়েই এগোয় একজন নারীর জীবন।

আর পরনির্ভরশীলতার চক্র ভেঙে বের হয়ে আসা সুতপা নামে এক নারীর ঠিকানা নির্মাণের কাহিনী নিয়েই এ ছবির গল্প এগিয়েছে।

এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। সঙ্গীত পরিচালনায় ছিলেন কুমার বিশ্বজিৎ, ধারা বর্ণনায় অসাদুজ্জামান নূর।