২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বাঁশ কাটা নিয়ে ঝগড়া, মাথায় আঘাত করে ‘হত্যা’

শহরের ঈশান মিস্ত্রী ঘাট কোরবানী আলী শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে বাঁশ কাটা নিয়ে ঝগড়া, মাথায় আঘাত করে ‘হত্যা’
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 04:13 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

চট্টগ্রামে 'বাঁশ কাটা নিয়ে প্রতিবেশির সঙ্গে বাগবিতণ্ডার’ জেরে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে ‘হত্যা করা হয়েছে’ বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানিয়েছেন, শহরের ঈশান মিস্ত্রী ঘাট কোরবানী আলী শাহ মাজার এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।

নিহত ৫৫ বছর বয়সী মো. ইসমাইল আলী শাহ মাজার এলাকার বাসিন্দা।

ওসি আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসমাইল বাঁশ কাটতে গেলে তার প্রতিবেশি একজন তাকে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইসমাইলকে শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়।“

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছে।

তিনি বলেন, ইসমাইলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করেছে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।