১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসি: চট্টগ্রাম বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিত ১০২২, বহিষ্কার ২

পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রাম জেলায় ৭০৬, কক্সবাজার জেলায় ১৫৪ জন, রাঙামাটি জেলায় সাত ৫৮, খাগড়াছড়ি জেলায় ৬০ এবং বান্দরবানে ৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 10:16 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন চট্টগ্রাম বোর্ডে ১০২২ শিক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার ‘বাংলা দ্বিতীয় পত্র’ বিষয়ের পরীক্ষায় এ বোর্ডে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার দ্বিতীয় দিনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৬ হাজার ৮৬৭ জন। এর মধ্যে ১০২২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 

“এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।” 

মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১২১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। 

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ৭২৪ জন; এর মধ্যে ৫৬ হাজার ৩৫১ জন ছাত্র ও ৭৪ হাজার ৩৭৩জন ছাত্রী। 

পরীক্ষার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলায় ৭০৬, কক্সবাজার জেলায় ১৫৪ জন, রাঙামাটি জেলায় সাত ৫৮, খাগড়াছড়ি জেলায় ৬০ এবং বান্দরবানে ৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।