০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে সড়কে পড়েছিল যুবকের লাশ

তার শরীরে ছুরিকাঘাতের জখম রয়েছে, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 06:00 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

চট্টগ্রামের সাগরিকা এলাকায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে সাগরিকা রোড থেকে লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

মো. সাইফুল নামে (৩৫) সেই যুবকের বাড়ি ফেনীতে হলেও সাগরিকা মুরগির ফার্ম এলাকায় থাকতেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী) রুহুল আমিন বলেন, সড়ক থেকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের জখম আছে। 

“সাইফুল একসময় রিকশা চালাতেন, সবশেষ শ্রমিকের কাজ করেন। রাতে সড়কে তার নিথর দেহ পড়ে ছিল।”

তার মৃত্যুর কারণ অনুসন্ধানের কথা তুলে ধরে রুহুল আমিন বলেন, “আমরা ওই এলাকায় বিভিন্ন সিসিটিভি ভিডিও সংগ্রহ করছি। সবকিছু খতিয়ে দেখছি।”